বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ভা গ্য শ্রী

  • আমাদের কথোপকথন
  • ২০২৫-০৩-১২ ০১:৩৮:৩৬

আমাদের কথোপকথন
রেখে যাবো 
না আছে তুলি না কলম।
সবচেয়ে প্রিয় ছবি
ওতো বড় ক্যানভাস!
ইজেলে কুলোয় না
সর্বশেষ পাতা।
নিরুদ্বেগ হাত পা ছড়িয়ে ধূসর বালুতট ।
চিরকালীন স্নেহহীন কি কঠিন উদাসীনতা
প্রেয়সীর নীলাম্বরী স্বপ্নপুরী!
ওর কোলে যদি এক সমুদ্র কথার 
মস্ত জাহাজ ভাসিয়ে নিঝুম হই!
প্রিয় সুর একান্ত উঠোন
ঘুমন্ত উনুন
ভোরের পাখির শিস উজান
বৈরাগী সন্ধ্যা
হারানো লাটাই খোঁজে
অতীতের ঘনিষ্ঠ নদীতীর 
কার্তিকের কালপুরুষ
তারাখসায় 
একটু একটু করে
পড়বে ঝরে
ওরা শ্বাস প্রতি খুচরো অভিমানে
ঠিক নেবে কুড়িয়ে।
আমাদের যত কথোপকথন,,
না কোনো তুলি না কালি কলম।

 


এ জাতীয় আরো খবর