বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

স ঙ্গী তা ক র

  • চির বসন্ত
  • ২০২৫-০৩-১২ ০১:৩৩:৩২

অসূয়া মন বিদ্বেষ মাখে 
স্মৃতির গুহায় অবিরত 
চৌমাথার ভিড় একলা দাঁড়িয়ে 
বেরঙিন লাগে বসন্ত।

সন্ধ্যার মেঘমালা আবছা আলোয় 
মুখখানি ফিকে সামিয়ানা 
পরিযায়ী মন যেতে যেতে বলে 
পেয়েছে গোধূলির ঠিকানা। 

ধিক তারে বলি বারে বার 
বসন্ত কি শুধু সময়ের মাপ? 
উনিশে যা ছিলো আগুন
আজ সে নিভন্ত সিঁড়ির ধাপ।

ঠিক তখনই আবির্ভাবে বেঁধে 
আবাহনে দাঁড়ালে তুমি 
এইতো বসন্ত এইতো বসন্ত 
সবুজ হলো শুষ্ক মনভূমি।

খুশি হলো ভাট ফুল 
খুশি হলো পলাশের দল
স্মিত হাসি মুখে মেখে
বলেদিলে ভালোবাসা নিশ্চল।

বাজালো সুর অচলায়তন বুক 
মিঠি মিঠি ছন্দ ইমন রাগ 
কৃষ্ণচূড়া জড়িয়ে পড়ন্ত যৌবন 
চল্লিশে মেখে নিলো অনুরাগ।


এ জাতীয় আরো খবর