মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

মো. দে লো য়া র হো সে ন

  • কবিতা হবে না আজ
  • ২০২৫-০৩-১১ ০০:৫৮:৩১

এতো ক্রোধ বাতাসে ওড়ে! 

আমি পুরুষ, আমি জন্মান্ধ
শুধু আজন্ম যৌনক্রোধ বুকে পুষে রাখি!
তাই যে কোন সময় পায়ে দলতে পারি গোলাপ
ভেঙে ফেলতে পারি শিল্পী সুলতানের ভাস্কর্য 
ক্যানভাসের সুগঠিত নারী, শিশু ও খেতের ফসল!

কবিতা হবে না আজ
কেবল আমাকে থু থু দাও তীব্র ঘৃণায়!
 


এ জাতীয় আরো খবর