বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জি

  • অজানা পথ
  • ২০২৫-০৩-১১ ০০:৫৬:০৪

পথিক তুমি হারিওনা পথ,
চেনা পথের রাস্তা আছে তোমার সামনে দিয়ে,
গান গেয়ে গান গেয়ে আনমোনা হয়ে
নাইবা পেরোলে   পথের রেখা টুকূ।
শহরে, নদীতে, পাহাড়ে মাটিতে 
হয়তো যাবে হেঁটে ,
পথের নেশা নিয়ে যাবে টেনে
অজানা দীপান্তরে।
তারপর ফিরতে হবে যে আপন ঘরের পানে।
যত ছোট হোক ভেঙে যাক্‌ চাল,
তবু পাতা হবে ছেঁড়া মাদুর খানা,
তোমার শজ্জা রচনা হবে
যত্ন মাখানো দুখানা হাতে।
ভালোবাসার এই সুখের পরশ
কোথায় পাবে আর
দিনশেষে তাই আস্তে হয়যে
অবহেলার সেই ঘরে।

 


এ জাতীয় আরো খবর