লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে মার্ক কার্নিকে অভিনন্দন জানাই ! কানাডা সহ তিনি একই সঙ্গে তিনি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নাগরিক ! বিশিষ্ট এই অর্থনীতিবিদ ব্যাংক অব কানাডায় ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেছেন ! এর পর তিনি ২০১৩ সাল থেকে ২০২০ পর্যন্ত ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন ! বিজ্ঞ অর্থনীতিবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি আন্তর্জাতিক মহলে বেশ পরিচিত ! তবে লিবারেলের নেতা হিসেবে পার্টির পক্ষ থেকে নির্বাচিত হলেও রাজনৈতিক নেতা হিসেবে তার কোন অভিজ্ঞতা নেই ! তাকে কানাডার টেকনোক্রেট প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে প্রাক্তন জাস্টিন ট্রুডো সহ সহযোগী দল এনডিপির সমর্থন লাগবে ! পাশাপাশি তাকে আর দুটি দেশের নাগরিকত্ব্ব ছেড়ে় দিতে হবে !
মার্ক কানি জাস্টিন ট্রুডোর মত ইমোশনাল নন বা তার মত অদুরদর্শি মানুষ নন ! দেশের আর্থিক ব্যবস্থাপনায় তিনি ট্রুডোর মত দুই হাতে দান করা দানবীর নাও হতে পারেন ! অভিবাসন নীতিও তিনি বদলিয়ে দিতে পারেন ! অস্ট্রেলিয়ার মত দেশ যেখানে ইউক্রেনকে মাত্র ১.৫ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছিলেন সেখানে কভিড উত্তর দুর্বল অর্থনীতির কানাডার তহবিল থেকে ২০ বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সাহায্য দিয়েছিলেন জাস্টিন ট্রুডো ! যুদ্ধ্ধ বিধস্ত মুসলিম দেশগুলি থেকে লক্ষ লক্ষ নিপীড়িত মানুষদের তিনি অকাতরে দান ও কানাডায় অভিবাসনের ব্যবস্থা করে দিয়েছিলেন ! জাস্টিনের বিশাল হৃদয়ের কথা তারা কোনদিন ভুলতে পারবে না ! আবার এইসব দানছত্রের জন্য কানাডার ট্যাক্স পেয়াদের উপর ট্যাক্সের বোঝা ও কার্বন ট্যাক্সের কথাও স্মরণে থাকবে কানাডিয়ানদের ! মনে থাকবে জাস্টিনের ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের দলের সিঁদ্ধান্তকে গুরুত্ব্ব না দেবার কথা !
চীন ভারত রাশিয়া ও যুদ্ধরাষ্ট্র্রের সঙ্গে জাস্টিন কখনোই ভাল সম্পর্ক তৈরি করতে পারে নাই ! গত নয় বছরে তার বৈদেশিক নীতি ভাল ছিল না ! মার্ক কার্নির নেতৃত্ব্বে হয়ত লিবারেল পার্টি আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে ! তবে মার্ক কারনির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বেশ কিছু ঘটনার উপর ! তাকে নির্বাচনে জনগনের ম্যান্ডেট নিতে হবে ! যদি আগামী ২৪ মার্চে তাকে টেকনোক্রেট প্রধানমন্ত্রী তৈরি করার ব্যাপারে পার্লামেন্টে সিদ্ধান্ত নেয়া হয় তবে সে যদি যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার সম্পর্ক উন্নয়নে কুটনৈতিকভাবে জয়ী হতে পারেন আর কানাডার উপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া ২৫% টেরিফ মাফ করার কাজটা করিয়ে নিতে পারেন তবে আগামী অক্টোবরের জাতীয় পার্লামেন্ট নির্বাচনে জনগনের আস্থা ও ম্যান্ডেট যেমন পাবেন তেমনি লিবারেল পার্টিকে আবার ক্ষমতায় আসীন করতে সমর্থ হবেন !
দেখা যাক কি হয় ।