খুলনার ডুমুরিয়ায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ডুমুরিয়া কলেজ ছাত্রদলের উদ্যাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ই মার্চ) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আয়োজিত মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের সঞ্চলনায় ও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শেখ শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম।প্রধান বক্তার বক্তব্য দেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ।বক্তব্যদেন কলেজ শিক্ষক শেখ হাফিজুর রহমান, শিক্ষক সত্যরজ্ঞন, আশা খানম, লাবিবা খাতুন, আব্দুল্লাহ, ঝুমুর খাতুন, জুঁই খাতুন, সুমাইয়া খাতুন, সামি, রিয়াদ, ওমর ফারুক, সালমান, মুরাদ,মুজাহিদ, জিহাদ, বাঁধন,হৃদয়,তানভীর,স্বাধীন,মুন্না,শ্রাবণ,রাহুল,রাকিব,আলভী,মুহব্বির,খালিদ,হাকিম,মামুন, অর্ঘ,রুবেল,সাকিব হাসান, আশিক,রিয়াদ, আব্দুল্লাহ শেখ,প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার দাবি জানান। তিনি আরোও বলেন,বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সারা দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।