শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

লু ৎ ফ র র হ মা ন রি ট ন

  • মেয়ে তোর দোহাই লাগে, তুই আর জন্মাবি না
  • ২০২৫-০৩-০৯ ২১:২৩:২৬

মেয়ে তোর--- ছোট্ট শরীর 
যেনো এক--- ফুলের কলি, 
ফুল হয়ে--- ফুটবি কবে?
দেবো তোকে--- কী অঞ্জলি?

ছোট্ট--- করপুটে তোর
গোলাপের--- সুবাস মাখা,
তুই কি--- প্রজাপতির 
বর্ণিল--- নরম পাখা? 

মেয়ে তুই--- ছোট্ট পরী
মেয়ে তুই--- মিষ্টি পাখি, 
স্বর্গের--- সব সৌরভ 
মেয়ে তোর--- অঙ্গে মাখি।

বাবা তোর--- প্রথম পুরুষ 
যেথা তোর--- হুটোপুটি,
জগতের--- শ্রেষ্ঠ পরশ
বাবা আর--- মেয়ের জুটি।

মেয়ে তোর--- ভাইয়ের দু'হাত
নিরাপদ--- রাখবে তোকে, 
বাকিসব--- পুরুষ মানেই 
জানোয়ার--- মর্ত্যলোকে!  

সে পুরুষ--- জন্তু পুরুষ 
যদিও--- মানুষরূপী,
যে তোকে--- ছিঁড়ে খাবে
জনপদে--- চুপিচুপি!

নিরাপদ--- নোস মেয়ে তুই 
কোথাও--- বাইরে-ঘরে,
হায়েনা--- হিংস্র পুরুষ 
তোকে--- রক্তাক্ত করে!

পুরুষের--- লোলুপ থেকে 
মেয়ে তুই--- পার পাবি না, 
মেয়ে তোর--- দোহাই লাগে 
মেয়ে তুই--- জন্মাবি না...

তুই তোর--- আল্লাহকে বল
ধর্ষণে--- ব্যথা লাগে!!
ধর্ষিতা--- হবার চেয়ে 
কেয়ামত--- আসুক আগে...

আমি এক--- মেয়ের বাবা
দুমড়ে---মুচড়ে থাকা,
সারারাত--- কেঁদেছি তাই
দু'চোখে অশ্রু ঢাকা... 

মেয়ে তুই--- তীব্র ব্যথায় 
কী রকম--- ছটফটালি! 
মেয়ে তুই---  ক্ষমা করিস 
কবিতায়--- শোকের ডালি...


এ জাতীয় আরো খবর