মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সু জা ন মি ঠি

  • “যত্র নারী পুজ্যতে, রমন্তে তত্র দেবতাঃ"
  • ২০২৫-০৩-০৯ ০০:০৯:৩৪

কর্ষণে ক্ষেত হাসে। ফসলের গায়ে জ্যোৎস্না নেমে আসে। 
রোদ্দুর আর গান মাখামাখি হয়ে যায়। 

গায়ে হলুদ রং পেরিয়ে অগ্রহায়ণে তার নাম হয় নবান্ন…
ধর্ষণে নারীর মৃত চোখে জমা হয় দধীচি… 

জমাট বেঁধে বেঁধে চোয়াল শক্ত করে জন্ম নেয় বজ্র…
নারী হাসলে বাড়ি হয়।
কাঁদলে প্রবল অবক্ষয়…
 


এ জাতীয় আরো খবর