প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, বøাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমেনা রহমান। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।সভায় নারী পুরুষ সমতা, বেতন বৈষম্য, নারী অধিকার, বাল্য বিয়েসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।