রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী পুরস্কার প্রদান করলেন প্রধান উপদেষ্টা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-০৮ ১৪:২৫:৪৬
ছবি সংগৃহিত

আজ শনিবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অদম্য নারী পুরস্কার প্রদান করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রেষ্ঠ ৫ অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তিনি।
পুরস্কার পাওয়া নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

 


এ জাতীয় আরো খবর