শনিবার, মে ২, ২০২৬

কিশোরগঞ্জে সড়ক নিরাপত্তায় নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা ও ইফতার

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-০৩-০৮ ১৩:১৩:২০

কিশোরগঞ্জে "সড়ক নিরাপত্তায় নাগরিক ভাবনা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূইয়া ইসলামিয়া মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা (প্রস্তাবিত)র আহবায়ক মোবারক হোসেন সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুইঁয়া। 
বিশেষ অতিথি নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সহসভাপতি বদরুল হুদা সোহেল,রুহুল আমিন, যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য রাখেন। 
প্রধান অতিথি ফিরোজ উদ্দীন ভুইঁয়া বলেন, দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা ও আইন প্রয়োগ। এ ক্ষেত্রে আইন প্রয়োগে বেশি জোর দেওয়া প্রয়োজন। কিন্তু আমাদের দেশে আইনের প্রয়োগ খুব শিথিল। সড়ক নিরাপত্তাবিষয়ক আমাদের কর্মসূচিগুলো কেবল কর্মসূচিই নয়। এগুলো আমাদের ভবিষ্যতের জন্য একটা পুঁজি। আশা করি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
নিসচা'র সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান বলেন, নিরাপদ সড়ক নিরাপত্তায় প্রয়োজন নাগরিক শিক্ষা ও সচেতনতা। দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর আনুমানিক ২০ থেকে ২৫ হাজার মানুষ মারা যায়। অনেকে আহত ও পঙ্গু হয়ে যায়। কোনোভাবেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমাদের কিশোরগঞ্জে প্রতিদিন সড়ক দূর্ঘটনায় ঝরছে প্রাণ। গত ২০ ফেব্রুয়ারী কিশোরগঞ্জের কালিয়া চাপড়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। আমরা নিজেরা সচেতন হবো, অন্যদের সচেতন করবো।
 সংশ্লিষ্ট সকল দফতর, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের দায়িত্বপালনে সক্রিয় ও দায়িত্বশীল করে তুলতে হবে। তদারকি, নজরদারি ও জবাবদিহি এদের ক্ষেত্রে একান্তভাবে প্রযোজ্য। সর্বোপরি, নাগরিক শিক্ষা ও সচেতনতার প্রচার ও প্রসার ঘটাতে হবে।
নিসচা সদর উপজেলার শাখার (প্রস্তাবিত) সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার নেতৃবৃন্দ। এ সময় মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার  শিক্ষক আজিজুর রহমান। 


এ জাতীয় আরো খবর