নৌকা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়- প্রধানমন্ত্রী
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-০৮-০২ ০৮:৩২:২৫
- Print
আজ বুধবার বিকেলে রংপুর শহরের জিলা স্কুল মাঠে জনসমাবেশে প্রধান অতিথির ভাষণে, একটি গোষ্ঠি সব সময় দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নৌকা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এর আগে বেলা ৩টা ২৫ মিনিটের দিকে শহরের জনসমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি।
এর আগে, মহাসমাবেশে যোগ দিতে দুপুর সোয়া ১টার দিকে রংপুর পৌঁছান তিনি।
এদিকে, এরই মধ্যে রংপুরের ঐতিহাসিক জিলা স্কুল মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে। মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের দুই দিকে অবস্থান নিয়েছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।
শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরাঞ্চলে মঙ্গা হয়নি।
তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।