মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক উদ্ধার করতে গিয়ে ডাকাত সন্দেহে জনতার হাতে আটক পুলিশ কর্মকর্তা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-০৬ ২০:৫২:৩৩
ছবি সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ রানা  উর্ধতণ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাদা পোষাকে মাদক উদ্ধার করতে গিয়ে ছিনতাইকারী সন্দেহে জনতার হাতে অবরুদ্ধ ও আটক হবার পর  অতিরিক্ত পুলিশের সাহায্যে উদ্ধার হয়ে পুলিশ লাইনে সংযুক্ত  (ক্লোজড) হয়েছেন। তাঁর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিযনের ৮ নং ওয়ার্ডের হোসেনডাঙ্গা  রেলগেইট এলাকায়  ৩ জন সোর্স সাথে নিয়ে মাদক উদ্ধার করতে যান  সদর পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ রানা। তারা অন্ধকারের ভেতর সড়কে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহিরা ভয় পেয়ে না থেমে  পাশের হোসেনডাঙ্গা মোড়ে এসে গ্রামবাসীকে ডাকাত বা ছিনতাইকারীরা রেলগেটে অবস্থান নিয়েছে মর্মে জানায়। এতে হোসেনডাঙ্গা মোড়ে তারাবীর নামাজের পর জড়ো হওয়া মানুষ  এগিয়ে গিয়ে ওই  ৪ জনকে চ্যালেঞ্জ করলে ৩ সোর্স অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। তবে উত্তোজিত জনতার হাতে আটক হন ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে  মাদ্র ১২ দিন আগে গত ২১ ফেব্রæয়ারী যোগদান করা এএসআই ফিরোজ রানা।
আটকের পর ফিরোজ রানা নিজের পরিচয় জানালে ও পরিচয়পত্র দেখালে স্থানীয়রা তাঁকে আটক করে সদর থানায় খবর দেয়। প্রায় ঘন্টাখানেক আটক থাকার পর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সহ  অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর হাত থেকে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপারেশন) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ওই এএসআই নিজ অধিক্ষেত্রের বাইরে বিনা পোষাকে উর্ধতণ কোন কর্মকর্তাকে না জানিয়ে মাদক উদ্ধারে যান। যা   উচিত হয় নি  এবং শৃঙ্খলা পরিপন্থী।  ফাঁড়ির ডিউটি অফিসার হয়ে তিনি নিজ কাজ বাদ দিয়ে এ ধরণের অভিযানে যেতে পারেন না। এ অভিযোগে প্রাথমিক তদন্ত শেষে বৃহস্পতিবার (৬মার্চ) তাঁকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান লূৎফল হাসান ও গ্রাম পুলিশ মোশারফ হোসেন বলেন, এলাকায় গরু চুরি সহ বিভিন্ন অপরাধে জনগন আতংকিত। তাঁরা এলাকায় অপরিচিতদের তৎপরতা দেখে  সন্দেহবশত: ওই পুলিশ সদস্যকে আটক করে। পরে তাঁকে ওসি’র জিম্মায় ছেড়ে দেয়া হয়।


এ জাতীয় আরো খবর