মঙ্গলবার, মে ২৬, ২০২৬

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’ বাতিল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-০৫ ০০:০৫:৩৬

মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 
গত বছর ২০ মে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার।তবে এ সংক্রান্ত কোনো পুরস্কার এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয়নি।
বাতিল হওয়া নীতিমালা অনুযায়ী, পৃথিবীর যেকোনো স্থানে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি, যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রেখেছেন- এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছিল।প্রতি দুই বছর পরপর একজন ব্যক্তিকে এ পুরস্কার দেওয়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের। পদকের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ডলার এবং ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণপদক ও সনদ।

 


এ জাতীয় আরো খবর