বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ফা র জা না লু ব না

  • পৃথক পাহাড়
  • ২০২৫-০৩-০৪ ১৩:৫২:৪২

অভিমান জমে জমে
হয়েছে পাহাড়।
এতো সহজে কি 
পাহাড় ডিঙ্গানো যায়!বলো?
পৃথক পাহাড়ের বাসিন্দা যারা
তারাতো পৃথকই থাকে।

সময় ক্ষয়ে যায়
রয়ে যায় ক্ষত।
ক্ষতি আর ক্ষতকে
পুঁজি করে 
আগমনী দিন
হাতছানি দেয়।
তবুও ক্ষতগুলো 
ঝলসে উঠে মাঝে মাঝে 
মাঝরাতের করুন সুরে।

ঝরাপাতারা ঝরে যায়।
ঋতু রং বদলায়
দিন বদলের পালায়।
মন বদলায় না তবুও
পুরাতনে ফিরে যায়।
অভিমানের রামধণু
রং বদলে ততদিনে
ফিকে হয়।

তবুও পাহাড় ডিঙ্গায়ে
আর ফেরা হয়না।
হারানো দিনে
শুধু স্মৃতিচারণ।
হৃদয়ের খুব কাছে
তবুও পৃথক পাহাড়
হয়ে রয়ে যায়।
কেউ কেউ এমনিতো হয়।
হতে হয় বৈকি!
সব কিছু সময়ের দাবি॥


এ জাতীয় আরো খবর