বুধবার (২ আগষ্ট) রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রংপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ণিল সাথে সেজেছে রংপুর নগরী। আওয়ামী লীগ নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিপুল উৎসাহ বিরাজ করছে।
উত্তর জনপদের বিভাগীয় শহর রংপুরে আসবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ এক যুগ পর রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে এই নগরী। নান্দনিক তোরণ আর প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তৈরি ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রায় সব অলিগলি আর সড়ক।
আজ বুধবার (দোসরা আগষ্ট) বেলা তিনটায় রংপুর শহরের জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। এখান থেকে রংপুরের উন্নয়নে ১২৪০ কোটি টাকা ব্যয়ে ২৭টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এআরও পাঁচটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন। রংপুর বিভাগের আটটি জেলা থেকে এই জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেবেন। জেলা স্কুল মাঠে নৌকার আদলে মঞ্চ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুশি রংপুরবাসী। বিপুল উন্নয়ন করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এ অঞ্চলের মানুষ।
জনসভা নির্বিঘ্ন করতে সার্বিক তদারকি করছেন রংপুরের বিভাগসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
রংপুরের পীরগঞ্জে শেখ হাসিনার শ্বশুর বাড়ী। ২০১৮ সালে সবশেষ সেই বাড়ি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।