বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দেশের ঘরোয়া ফুটবলে দলবদল শুরু

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০১ ১৪:০৫:১০

আজ (মঙ্গলবার) থেকে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম সামনে রেখে শুরু হয়েছে ক্লাবগুলোর দলবদল। পেশাদার ফুটবল ও প্রথম বিভাগের ক্লাবগুলো খেলোয়াড় রেজিস্ট্রেশন করবে এই দলবদলে। এবারের দলবদল কার্যক্রম চলবে আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত। 
এবারের মৌসুমে প্রতিটি ক্লাব ৬জন করে বিদেশী ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে। এরমধ্যে এশিয়ার একজন বিদেশী খেলোয়াড় অবশ্যই রাখতে হবে। প্রতিটি দল দেশি-বিদেশী মিলিয়ে ৩৬ জন করে ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে। 
দলবদল শেষে আগামী ২৭শে অক্টোবর থেকে স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতা দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হবে। তবে দলবদলের প্রথম দিন কোন ক্লাবই খেলোয়াড় রেজিস্ট্রেশন করায়নি।


এ জাতীয় আরো খবর