হিন্দু পানি স্পর্শ করে না
মুসলমান জল পান করে না
যদিও বাংলাভাষী অঞ্চলের বাইরে হিন্দু ও মুসলমান উভয়েই পানি বলেন। এই জল-পানি নিয়ে বাংলার হিন্দু আর মুসলমানরা লড়াই করছে। যাহা জল তাহাই পানি। যাহা পানি তাহাই জল।
আসলে কি হচ্ছে?
দেশের প্রকৃত সমস্যাগুলো, লড়াইয়ের যে ক্ষেত্রগুলো আছে সেখানে কেউ যেতে চাইছে না। আমরা বৈচিত্র্যকে বুকে নিতে পারিনি।
আমাদের মগজ কুঁড়ে কুঁড়ে খায় ধর্ম, বর্ণ, ভাষা, পোশাক; এসব প্রাণহীন অস্তিত্ব। প্রাণের গভীরে গিয়ে, প্রাণকে ভালোবাসার গল্প আমরা শুনিনি খুব। জীবনের অপার আনন্দের গীতগুলো শুনিনা নিয়ত।
হয়তো এই সাময়িক আঁধার রাত কেটে গেলেই আমরা মানুষ হয়ে যাবো। এরপর আমাদের মাটিতে স্বপ্ন ফলবে। স্বপ্ন ফোটাতে, আমাদের যেতে হবেনা অন্যত্র। আমরা আমাদের উত্তর প্রজন্মের হাতের মুঠোয় এক মুঠো মাটি দিয়ে বলবো, এই নাও মাটি, এখানে স্বপ্ন সোনা হয়।
আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।
ক্ষম ক্ষম অপরাধ, জেগে আছি, বেঁচে আছি সেদিনের অপেক্ষায়।