সোমবার, অক্টোবর ৫, ২০২৬

সু জা ন মি ঠি

  • রাগ বাড়লে চুপ থেকো
  • ২০২৫-০২-২৬ ১৩:৪৯:৫৪

কথায় কথায় এত রেগে যাও কেন?
ভালোবাসতে বুঝি শেখোনি একটুও?
রাগ বাড়লে চুপ থেকো। হৃদয় দিয়ে
একটিবার শুধু নিজের আয়ুটুকু ছুঁয়ো।

গুনে গুনে দেখো, আর কত বাকি?
রাগ করে কাটালে কত বেলা?
বাকিটাও বুঝি রাখবে তারই পাতে?
একদিন সন্ধেয় ফুরাবে সকল খেলা।

যে কদিন আছো খেলাঘরে তাই
মিলে মিশে থাকা তোমার চাই।
ভালোবাসো। মন খুলে হাসো ভাই।
দেখো তারপরে রাগ আর নাই।
এসো এসো, ভালোবেসে যাই…
 


এ জাতীয় আরো খবর