শুক্রবার, মে ১, ২০২৬

ভা গ্য শ্রী

  • নিজের বুকেই ফিরি
  • ২০২৫-০২-২৬ ০০:৩৪:২৮

এক সময় ড্রয়িং খাতার
ফুরফুরে নীলাকাশ
চুরি হয়ে যায়।

ছেঁড়া পাতা ভুলিয়ে রাখে 
গোল্লাচিক মায়া।

বাটিভর্তি বাদামী খয়েরী পালক
কে কাকে পাল্টায়?
সে না স্বয়ং প্রকৃতি!

ধূসর গেরিমাটি রং 
নির্বিকার মুখ ও মানচিত্র
পাল্লা দিয়ে ছোটে 
মেরি গো রাউন্ডে 

অভুক্ত প্রাতরাশ 
ঢের অপেক্ষমান
দীর্ঘশ্বাস উড়িয়ে 
গোলমরিচ গন্ধ 

ফস করে হাত ধরে 
নিঝুম বিকেল
এ কোথায় আনলে?

ঝলমলে কমলা ফ্রক 
মনখারাপে মরচে
ঝুরঝুরে দেওয়াল 

বিবর্ণ স্বস্তিক
জিভের তলা কামড়ে 
গাঢ় তেঁতো স্বাদ।

তেপান্তরে তেরো নদী 
উত্তাল তরঙ্গ ঘাই মারে
ভয় করে ভীষণ ভয় ধরে।

শেষমেষ সেই নিজের বুকেই ফিরি।


এ জাতীয় আরো খবর