আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করে জিয়াউর রহমান, আর সেই ধারাবাহিকতা রক্ষা করেছিল এরশাদ ও খালেদা জিয়া।কৃষক লীগ এই কর্মসূচি আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, ইতিহাস থেকে নাম মুছে ফেলার চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট যারা আপনজন হারিয়েছি তাদের বিচার চাওয়ার অধিকার ছিল না।
শেখ হাসিনা বলেন, দেশের কৃষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলত বিএনপি। তারা কৃষককে গুলি করে মেরেছে। কৃষি ও কৃষকের উন্নয়ন না দেখে নিজেদের পকেট ভারি করেছে।
তিনি বলেন, কৃষি ও দেশের উন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার। তাই বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা চার গুণ বেশি।