বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রী তা রা য়

  • নতুনত্ব
  • ২০২৫-০২-২৩ ১২:৪১:০৬

নতুন রঙয়ের ফাগুনে
নতুন স্বপ্ন আনে চোখেমুখে।
নতুন নতুন স্বপ্নঘোরে কেটে যায়
এই ফাগুনের আগুন দিনগুলি।
গাছে গাছে নব শিহরণে 
জেগে ওঠে নব নব কঁচি মুখগুলি।
নতুন গানে হয় বসন্ত দিশেহারা।
কৃষ্ণচূড়ার আগুন হাসিতে
উজ্জ্বলিত হলো সারা গ্রাম।
নতুন নতুন গান বাঁধে -
পাড়ার কৃষাণী।
ঢেঁকীতে পা চলে -
নতুন গানের তালে তালে।
আাহা ফাগুন! তোমার তুলনা কোথায়?

 


এ জাতীয় আরো খবর