বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সু নী ল গ ঙ্গো পা ধ্যা য়

  • "সেই মুহূর্তে নীরা"
  • ২০২৫-০২-২২ ০০:১৯:২৭
প্রতিকী ছবি

শিশির ভেজা ঘাসে তোমার চাঁপা রঙের পা
তোমার চোখে চোখ রেখেছে 
                   সদ্য ফোটা যুঁই।
সেই মুহূর্তে নীরা , তুমি টেরও পেলে না
ফুলকে ছেড়ে ভ্রমর বললো,
                 কিশোরীটিকে ছুঁই।

যুবতী ছিলে, কোন পুণ্যে ফের কিশোরী হলে
নদীর ধারে ছড়িয়ে দিলে 
                  নগ্ন বাহুলতা 
অনন্তও থমকে যায়, সময় পথ ভোলে?
চোখে তোমার স্বর্গ- স্মৃতি 
                ওষ্ঠে অমরতা !

অমনভাবে দাঁড়িয়ে থাকো একটুক্ষণ, নীরা
যেন অলীক না মনে হয় 
                 মিলিয়ে যেও না 
সময় বড় জেদী, এখন কালের প্রহরীরা
নতজানু হয়ে তোমার 
                জড়িয়ে ধরুক পা !

-স্মরণ


এ জাতীয় আরো খবর