সারারাত তাঁর ঘুম হয়নি
সকালে মিছিল যে
খুব ভোরে যেতে হবে
রক্ত টগবগে,দারুন উত্তেজনা ।
হিংস্র হায়েনাদের নির্লজ্জ থাবায়
অবরুদ্ধ মায়ের ভাষা অ,আ,ক খ
ওকে উদ্ধার করতেই হবে
কোটি প্রাণ উদগ্র বাসনায়
আজ ওঁদের পথ চেয়ে আছে ।
রক্তিম আভা দিয়ে সুর্য সকাল ঘোষণা দিল
সে, তাঁর সতীর্থ আরও অনেকে
বেরিয়ে পড়লো নাস্তা না খেয়েই
একটা হেনস্তা করেই ছাড়বে আজ।
মিছিলে মিছিলে মুখর রাজপথ
মিছিলের পুরোভাগে সে
১৪৪ ধারা ভাঙতে পেরেছে বলে
সাহস ও উৎসাহ দ্বিগুণ বেড়ে গেছে।
হঠাত একঝাক বুলেট
সব লন্ডভন্ড করে দিল
লুটিয়ে পড়লো সে রাজপথেই
সতীর্থরা ধরাধরি করে নিয়ে গেল
মেডিকেলের ভেতর।
ডাক্তার ডাক্তার চিৎকার
ততক্ষণে নিস্তব্ধ নিথর তাঁর দেহ।
অবরুদ্ধ মায়ের ভাষাকে
এভাবেই মুক্ত করে চলে গেল সে।