কাউকে খুব করে ভালোবাসলেও
তাঁকে বলা হয় না,
'তোমাকেই আমার চাই'।
ভীষণ রকম মনে পড়লেও
বলা হয় না আর,
'তোমাকে আমার বড্ড প্রয়োজন'।
একজন দূরত্ব বাড়ালে অপরকেও
দূরত্ব বজায় রাখতে হয়।
তবুও যেখানে, যার সঙ্গেই থাকুক,
ভালো থাকুক ভালোবাসার মানুষেরা।