বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মো বা র ক হো সে ন

  • আমার আশা আমার ভাষা
  • ২০২৫-০২-২১ ২১:৪৮:২৮

আমার স্বাধীন পথচলা এটাই আমার আশা,
আমার ইচ্ছে মতো বলা এটাই আমার ভাষা।
এই স্বাধীনকে পেয়েছি যে আমার মায়ের কাছে,
এই স্বাধীনকে পেয়েছি যে সবুজ শ্যামল ঘাসে।
এই স্বাধীনকে পেয়েছি যে বৈশাখে বটমূলে,
এই স্বাধীনকে পেয়েছি যে শিমুল পলাশ ফুলে।
এই স্বাধীন যে পাখপাখালির হরেক রকম বোল,
এই স্বাধীন যে দখিন হাওয়ায় কুঞ্জে-কুঞ্জে দোল।
এই স্বাধীন যে একুশ তারিখ উনিশশো বায়ান্ন,
এই স্বাধীন যে চর্যাপদের কবি লুইপা,কাহ্ন।
এই স্বাধীন যে গণঅভ্যুত্থান উনিশশো উনসত্তর, 
এই স্বাধীন যে ছাব্বিশ তারিখ উনিশশো একাত্তর।
এই না স্বাধীন অটুট থাকুক বাংলার ঘরে-ঘরে,
বাংলাভাষা মায়ের ভাষা সম্মান সবার ওপরে
ভাষার জন্য শহীদ হলো রফিক,শফিক,বরকত,
তাদের মূল্য না যাক বৃথা এ হোক দীপ্ত শপথ।
প্রেম আমায় বরাবরই ডুবিয়েছে
তাইতো প্রেমে ডুবতে চাই না আর;
এরচেয়ে ঢের ভালো নদীর জলে ডুব দেয়া।
প্রেমের অনলে পুড়ে পুড়ে হয়েছি ছাই-
ছাই থেকে আবার পেয়েছি অবয়ব। 
আসলে আগুনে সব পোড়ে না
আগুনতো কেবল শরীর পোড়ায়!
অদাহ্য থাকে আহত মন;
অদাহ্য আহত মন নিয়ে স্বপ্ন বুনেছি  
আবার ভেঙেছি, আবার গড়েছি। 
প্রেম মানেই তো জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়া 
নয়তো উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া। 
বারবার প্রেমানলে পোড়া আমি 
প্রচণ্ড চাপ ও তাপে কয়লা থেকে হীরা হয়েছি;
এখন আগুন পানি কিছুকেই পরোয়া করি না আর। 

 


এ জাতীয় আরো খবর