বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ত্রিশূল

  • এনকেটি
  • ২০২৫-০২-২১ ২০:৩৭:১৫

কখনো কখনো মনে হয় 
এর থেকে সুখ নেই আর,
কখনো কখনো ভাবি এই দায় 
শক্তি নেই আমার বহিবার। 

কাছে পাব না কোনো দিন 
তবু আছে  থাকারই ভার,
পাহাড়ের মতো বিশাল ভারী সে,
আপনই তবু নয় সে আপনার। 

ত্রিশূল বুকের ভিতর বেঁধে 
যেদিকে ফিরি কেটে খানখান, 
তবুও ত্রিশূল আমি বয়ে যাই
এ আমার প্রেমেরই প্রতিদান।


এ জাতীয় আরো খবর