বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

অ নু প ম ব ড়ু য়া পা রু

  • আকাশ ও ঝিনুকের পাশে দাঁড়াই
  • ২০২৫-০২-২০ ১৬:৫৪:১৪

পালাতে পারলে পালিয়ে যাও
যদি না পারো তবে এসো সাগর তীরে 
সাগর সিঞ্চণে মুক্তো কুড়োই
ঝিনুক নাকি পরাণে পরাণ দিয়ে
বেদনা গুলি সয়ে যায়
এসো ঝিনুকের বেদনা গুলি চুষে নিই
ঝিনুকের পাশে দাঁড়াই
বেদনারও দূঃখ থাকে
দূঃখেরও বেদনা থাকে
এসো বালুচরে বেদনার বাগান গড়ি
আকাশ কখন কাঁদে যখন বৃষ্টি হয়
আকাশের হৃদয় মেঘ
আকাশ যখন দূঃখ পায়,কষ্ট পায়
তখন বৃষ্টি হয়ে ঝরে
এসো আকাশের কষ্ট গুলি মুছি
আকাশই আমাদের শেখর, ঠিকানা 
আকাশই জন্মের কারিগর 
এসো আজ আকাশ যাপন করি
এসো আজ আকাশ আকাশ খেলি
আকাশেরও হৃদয় আছে, প্রেম আছে 
বিচ্ছেদে সেও বিচলিত হয়,কষ্ট পায়
এসো আজ আকাশের পাশে দাঁড়াই


এ জাতীয় আরো খবর