বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শ্রী দ র্শি নী চ ক্র ব র্তী

  • "যে কবিতার নাম নেই কোনো"
  • ২০২৫-০২-২০ ১৩:৩২:০২

কবিতা বেড়াতে গেছে সাগরের লোনা অঞ্চলে, 
কবিতা বেড়াতে গেছে পাহাড়ের গায়ে -
কবিতা দুপুর হলে ভাতপাতে কই-কাঁটা বাছে
কবিতা রাত্রি হলে, সব ছেড়ে শুঁড়ি-বাড়ি যায়।
কবিতা ভৎকা-ভক্ত, 
কবিতা চুমুর মতো, শুদ্ধ স্বর ছুঁয়ে চলে যায় –
চলে যায়, ফিরে আসে রাগের গল্পে ফের
কবিতা মধ্যমায় জ্বলে ওঠে যেকোনো উপায়।
কবিতা তোমার নয়, কবিতা আমারও নয়
কবিতা একলা,
বোকা,
আর একরোখা খুব –
কবিতা আসলে অন্য যেকোনো কিছুর মতো
জীবন্ত এবং নিরুপায়।


এ জাতীয় আরো খবর