বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-০২-২০ ১৩:২৮:০১

কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে 
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হয়। 
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফৌজিয়া খান। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানার সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, 
জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আশফাক, এড.তারেখ উদ্দিন আহমেদ আবাদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সাংবাদিক ফারুকুজ্জামান,সাংবাদিক শফিক কবীর,  এম এ সাদেক মুকুল, মো. শাহাবুদ্দিন, নাজিম উদ্দিন গোলাপ।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, রফিকুল ইসলাম, এ কে ফজলুল হক,  মো. সিরাজুল ইসলাম,সাইফুল ইসলাম স্বপন প্রমুখ ছাড়াও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ফৌজিয়া খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 


এ জাতীয় আরো খবর