বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জি

  • ফাগুন বেলা
  • ২০২৫-০২-২০ ০০:৩৯:২০

কখন যেন রাতটা কেটে দিন হয়ে যায় 
ভোরের আলো স্বপ্ন দেখায় নতুন করে 
লাল  পলাশ হেসে বলে বসন্ত এসে গেছে 
খোঁপায় তুমি দেবে না কি একটি পলাশ মালা 

ঐ শোন না গাছের ডালে কোকিল ডাকে
পিউকাঁহা ডেকে যায় আপনমনে 
কোথায় গেল পিয়া যে তার কোন বনের প্রান্ত রেখায়
স্নিগ্ধ বধূ ঘোমটা সরিয়ে  বসন্তের আকাশ দেখে

মনের মানুষ কোথায় গেল কোন বাতাসের খেলায়
কেমন করে গেল ভুলে এখন যে  শুধু ফাগুন বেলা
ও পারেতে কে দাঁড়িয়ে  চোখের ভাষায় আছে মায়া
শূন্য মনে  উদাস বধূ   একলা বসে ঘাটের পারে।


এ জাতীয় আরো খবর