বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অভিনয় প্রতিভার গুণে জনপ্রিয়তার উচ্চ শিখড়ে আহরণ করেছেন গোলাম মুস্তাফা

  • এ কে আজাদ
  • ২০২৫-০২-২০ ০০:১০:৪৮

গোলাম মুস্তাফা। অভিনয়শিল্পী। আবৃত্তিকার ও লেখক হিসেবেও সুপরিচিত। মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করা গোলাম মুস্তাফা এক সময় ঢাকার টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। প্রথম ছবিতে ভিলেনের ভূমিকায় আবির্ভূত হলেও, পরবর্তিতে নায়ক, সহনায়ক, খলনায়ক ও চরিত্রাভিনেতাসহ বিভিন্ন চরিত্রে সফলতার সাথে অভিনয় করে গেছেন। চলচ্চিত্র ও নাটক উভয় ক্ষেত্রেই তিনি সুঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিজের অভিনয় প্রতিভার গুণে জনপ্রিয়তার উচ্চ শিখড়ে আহরণ করেছেন। যে কোনো ধরণের চরিত্রেই মানিয়ে যাওয়া বা সফলতার সাথে কৃতিত্বপূর্ণ অভিনয় করার অসাভাবিক মেধা ও গুণ ছিল তাঁর। যারজন্য তিনি 'সব্যসাচী অভিনয়শিল্পী'   হিসেবে খ্যাতি পেয়েছিলেন। 
দেশবরেণ্য কিংবদন্তী অভিনেতা গোলাম মুস্তাফা'র ২২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি, ৬৮ বছর বয়সে, ঢাকায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশনের এই গুণি অভিনয়শিল্পীর প্রতি ভালবাসা ও বিনম্র শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। 
গোলাম মুস্তাফা ১৯৩৫ সালের ০২ মার্চ, পিরোজপুর জেলার দপদপিয়া গ্রামে, জন্মগ্রহন করেন । তাঁর বাবা ছিলেন সাব-রেজিস্ট্রার। স্কুল জীবন শুরু হয় 'পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে'। মাধ্যমিক পাস করেন 'খুলনা জিলা স্কুল' থেকে। স্কুল-কলেজ জীবনে নাটকে অভিনয় করা তাঁর শখ ছিল। ১৯৪৫ সালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে বি.ডি হাবিবুল্লাহ রচিত 'পল্লীমঙ্গল' নাটকে তিনি প্রথম অভিনয় করেন। একই বছর বরিশাল জেলা স্কুলে ‘ফাতেহা ইয়াজ দাহাম’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম রচিত ‘ঐ নাম’ কবিতাটি আবৃত্তি করেন এবং আবৃত্তিকার হিসেবে তিনি দর্শকদের নজর কাড়েন।
পঞ্চাশের দশকের মধ্যসময়ে ঢাকায় আসেন এবং মঞ্চনাটকে অভিনয় শুরু করেন গোলাম মুস্তাফা। 
তিনি প্রথমে চিত্রজগতে আসেন প্রামাণ্যচিত্র 'এক একর জমি'তে অভিনয়ের মাধ্যমে। প্রথম অভিনীত ছবি এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করেন। মূলতঃ প্রথম ছবি থেকেই তিনি অভিনয়ে পারদর্শিতা দেখান।
এরপরে নায়ক, সহনায়ক, খলনায়কসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
গোলাম মুস্তাফা বাংলা ও উর্দু মিলে প্রায় তিনশতাধীক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হচ্ছে- হারানো দিন, চান্দা, নাচঘর, প্রীত না জানে রীত, কাজল, ফির মিলেঙ্গে হাম দোনো, আলীবাবা, বন্ধন, বেগানা, কারওয়াঁ, ক্যায়সে কহু, নদী ও নারী, কার বউ, ইস্ ধরতি পর, ইন্ধন, চাওয়া পাওয়া, নতুন দিগন্ত, গোরী, ভাইয়া, প্রতিকার, দুই রাজকুমার, বলাকা মন, বিনিময়, সন্তান,  নিজেরে হারিয়ে খুঁজি, রং বদলায়, সোনার খেলনা, কে আসল কে নকল, মিশর কুমারী, রক্তাক্ত বাংলা, তিতাস একটি নদীর নাম, সূর্যসংগ্রাম, ধীরে বহে মেঘনা, শ্লোগান, সীমানা পেরিয়ে, সারেং বৌ, পদ্মা নদীর মাঝি, মমতা, পিঞ্জর, বন্দিনী, আলোর পথে, দম মারো দম, ফকির মজনু শাহ, রূপালী সৈকতে, কার পাপে, ছোট মা, ঈমান, সখি তুমি কার, লুটেরা, মোকাবেলা, রাজনন্দিনী, জংলীরাণী, গাংচিল, অভিযোগ, আনারকলি, স্বামী, কলমীলতা, আকাশ পরি, টক্কর, লালু ভুলু, প্রাণ সজনী, নাজমা, জালিম, এমিলের গোয়েন্দা বাহিনী, ঘুড্ডি, দেবদাস, শক্তি, চন্দ্রনাথ, সুখ দুখের সাথী, লক্ষ্মীবধূ, হিসাব নিকাশ, দোষী, অন্যায়, সুরুজ মিঞা, অবিচার, ব্যথার দান, শুভদা, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, স্ত্রী, আশা ভালোবাসা, জীবন সংসার, শ্রাবণ মেঘের দিন, ইত্যাদি।

 


এ জাতীয় আরো খবর