বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চৌগাছায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ তম বর্ষপূর্তি উদযাপন

  • চৌগাছা (যশোর) প্রধিনিধি
  • ২০২৫-০২-১৭ ২০:৫৫:২৮

যশোরের চৌগাছায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ তম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলার নবাগত নির্বাহী অফিসার জনাব ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর জনাব মাও গোলাম মোরশেদ, উপজেলা বি এন পির সাবেক সভাপতি জনাব মো: জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি জনাব মাষ্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো: হাফিজুর রহমান, বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মো: নুর ইসলাম, মাস্টার রহিদুল ইসলাম খান, মো: আব্দুর রহিম, অধ্যাপক কামরুজ্জামান, অধ্যক্ষ মো: রেজাউল ইসলাম, অধ্যক্ষ মো মনজুরুল আলম লিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিতম,শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মো: মুসাব্বির হোসেন,স্বাগত বক্তব্য রাখেন মো: বাবুল আক্তার। উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ, স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী, অফিসার বৃন্দ, সাংবাদিকবৃম্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার সুধী মন্ডলী। সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
 


এ জাতীয় আরো খবর