২০২৪ সালে টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর হবে। এই টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দুই আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে ৪ঠা জুন। আর ৩০শে জুন ফাইনাল দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসরের। ইএসপিএন ক্রিকইনফো এমনটাই জানিয়েছে।
দুই দেশের ১০টি ভেন্যুতে টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলো অনুষ্ঠিত হবে। টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফরম্যাটেও বদল আসবে। আগামী বছরের টি- টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। চারটি গ্রুপে ভাগ হয়ে ২০টি দল অংশ নেবে।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে। চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে সুপার এইটে। সুপার এইটের দুই গ্র“পের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।