দুষ্কৃতকারীর হামলায় আহত হওয়ার পর সুস্থ হয়ে প্রকাশ্যে এলেন সাইফ আলী খান। গত সোমবার মুম্বাইয়ে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা তার অভিনীত নতুন সিনেমা ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’-এর টিজার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তার পরনে ছিল, নীল ডেনিম জিনসের সঙ্গে ডেনিম শার্ট ছিল পরনে। বাঁ হাতে ও ঘাড়ের কাছে ছিল ব্যান্ডেজ। হাত নেড়ে সবাইকে তিনি অভিবাদন জানান। থাম্বস আপও দেখান। তবে হামলার ঘটনা নিয়ে একের পর এক প্রশ্ন করা হলেও হাসিমুখে সেগুলো এড়িয়ে যান সাইফ। এ সময় সাইফের আশপাশে তেমন সুরক্ষাবলয় ছিল না। মাত্র দুজন বডিগার্ড ছিলেন। সাইফ বলেন, এই মঞ্চে ফিরতে পেরে খুশি। সিনেমা নিয়ে তিনি বলেন, অনেক দিন ধরে ডাকাতির গল্পের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। এতদিনে তা পূরণ হয়েছে। উল্লেখ্য, গত মাসে গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। অল্পের জন্য বেঁচে যান। তার মেরুদ-ের কাছে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়।