শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

কোম্পানীগঞ্জে মাঠ দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০১-২৯ ২৩:০৭:১৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মাঠ দিবস পালিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন'র সভাপতিত্বে
অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
অতিরিক্ত উপ পরিচালক গোলাম ছামদানী।
বিশেষ অতিথি ছিলেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কাজী মোহাম্মদ হানিফ আনসারী।
উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সাইফুল্লাহ দিদার,কনক চন্দ্র মজুমদার,মো: মাহবুবুর রহমান,মো: ইয়াসিন আলী প্রমূখ। 

 


এ জাতীয় আরো খবর