শুক্রবার, মে ১, ২০২৬

ন ন্দি নী আ র জু

  • হৈমন্তী আলো
  • ২০২৫-০১-২৬ ০০:০৮:১৭

আমাদের ক্লান্তি মুছে নিচ্ছে কবিতার শুদ্ধপাঠ!
না-বলা অনেক কথার ভিতর,--
স্পর্শ, যত্ন সুনিপুণ-- অন্তর-বাহির!

মনে রেখেছো ডাক নাম, দ্বিধাহীন আহ্বান
বারংবার। নিশ্চিত এই বদলের ইঙ্গিত,
সারিয়ে  তুলছে রুক্ষ অসুখ ! ক্লেশ। 
ঝরে পড়েছে বেদনা। ভুলের দীর্ঘ তালিকা।

গুছিয়ে রাখছি বইয়ের তাকে অনন্ত ভালোবাসা!
কবিতার খাতা, ফুল, ফসলের ঘ্রাণ... 
ফিরিয়ে নিচ্ছি পড়ন্তবেলা, বিভাজিত রাত্রিদিন।

পুরনো অভিযোগ ছেড়ে অভিমান ঢেকে,
মুছে নিচ্ছি নিঃসঙ্গ সব অনাকাঙ্ক্ষিত মুহূর্ত।

অসুখ মুছে জল আর আলোর আশ্চর্য জ্যোতিতে
ভরে উঠছে আমাদের চোখ  হৈমন্তী আলোক বিভায়।

(বন্ধু আইডি: ৪৯০)


এ জাতীয় আরো খবর