যদি চলতে চাই নিভৃতের রেখা ভেদ করে
কেন বাধা দাও
তোমার অঙ্গীকার ফেলবনা মুছে
শুধু একটু নিরালা ক্ষণ
নীরবের অবসরে অনুভবে চাই
আমার সেই মন
যে উড়তে চায় আপন মনে
ডানা মেলে
ফিরে আসে পিঞ্জরে
হতাশ নয়নে তাকায় আসেপাশে
যদি সে আসে
রাতের তারার মতন কথা বলে অনুক্ষণ
তোমার কি বা আসে যায় তাতে
আমিতো তোমারি পিঞ্জরে বন্দী সেই পাখী
ফিরে ফিরে আসি তোমারি কাছে
তোমার এই বন্ধন
ছিঁড়তে পারেনা মন