বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বাংলাদেশ সুপ্রিম কোর্টে স্মারক সৌধ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৮ ০২:০৫:২২

আজ শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে চিরঞ্জীব স্মারক সৌধ উদ্বোধন ও রেকর্ড ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সকালে ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এসময় প্রদর্শনী করা হয় মুক্তিযুদ্ধকালীন সুপ্রিম কোর্টে জাতির পিতা ও বিভিন্ন বিষয়ের ওপর তথ্য চিত্র।
অনুষ্ঠানে সরকারের একাধিক মন্ত্রী, প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
১৯৭২ সালে সুপ্রিম কোর্ট উদ্বোধনের দিন জাতির পিতা যে স্থানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সে স্থানটি স্মরণীয় করে রাখতে এ স্মারকসৌধ নির্মাণ করা হয়েছে। 


এ জাতীয় আরো খবর