ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ
এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুন্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ খুলনার ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় স্থানীয় ডাবুর মাঠে উদ্বোধন করা হয়। উদ্ধোধনী খেলায় দামোদর ইউনিয়ন টাইব্রেকারে ৪-১ গোলের ব্যাবধানে আটরা গিলাতলা ইউনিয়নকে পরাজিত করে। অপর খেলায় ফুলতলা ইউনিয়ন ১-০ গোলের ব্যাবধানে জামিরা ইউনিয়নকে পরাজিত করে। ফলে দামোদর ও ফুলতলা ইউনিয়ন ফাইনালে উত্তীর্ণ হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রাজীয়া সুলতানা, যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল হক হাওলাদার, সমাজসেবা অফিসার মোঃ শাহীন আলম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মারুফুল কবির, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য মোঃ হুমায়ুন ভুইয়া, মোঃ তারেক হোসেন নাইচ, মোঃ বদরুজ্জামান ইতি, শামসুল আলম খোকন, মোঃ নেছার উদ্দিন, মোস্তফা আল মুজাহিদ প্রমুখ। উদ্বোধনী খেলা দুটি পরিচালনা করেন মোঃ কামাল হোসেন এবং তাকে সহাযোগিতা করেন কামরুল আজম বাবু ও আজিবর রহমান মোল্যা। আগামীকাল (বুধবার) সকাল ১০টায় একই মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।