কালের পরিক্রমায়
এ কালের বিদায়
আসে উত্তরকাল
আমি যাই আবার আসি
তৈরি করি মহাকাল
অতিত ফেলে ভবিষ্যতের খোঁজে
ছুটে চলি কতো স্মৃতি কতো কথা
সুখ বেদনার চিহ্ন ফেলে
যদি কিছু ফিরে পাই
হে বন্ধু এবার যাই।
ভালো যা কিছু রেখে গেলাম
গন্ডূস ভরে নিও
মন্দের সবটুকু আমি
আমার করে নিলাম
উত্তরের হিমেল হাওয়া
দক্ষিনের বাসন্তি বাতাস
রেখে গেলাম, নিয়ে নিলাম
গ্রীষ্মের প্রবাহিত লু
দেবার মতো আর নাই
হে বন্ধু এবার যাই।
মনে যদি রাখো আমায়
ভুল যদি কিছু হয়ে যায়
শুধরে নিয়ে নতুন করে
আবার ভালোবেসো
প্রেমের বন্ধনে হৃদয়ের টানে
আবার যখন আসি
অসুন্দরগুলো সব ভুলে গিয়ে
আপন করে নিও
আমায় দিও ঠাঁই
হে বন্ধু এবার যাই।
রবি শশী গ্রহ তাঁরা নক্ষত্র
সবই প্রাকৃত সত্য
সত্যকে মেনে নিতে কৃতজ্ঞতা প্রকাশে
আমার কর্ম আমার যজ্ঞ
যা কিছু করেছি আমি
সব কিছুরই দায়ভার নিলাম মোর কাঁধে
আবার আসবো বলে তাই
হে বন্ধু এবার যাই।
ঘোর অন্ধকারে আলো জ্বেলে ছিলো যেজন
তারই জ্যোতিতে নিজেকে
দ্বীপ্তিময় করে নিলাম
আনন্দলোকে ভরে উঠুক ধরিত্রী
মঙ্গলালোকের পথে পথভোলা পথিক আমি পথের সন্ধান চাই
হে বন্ধু এবার যাই।