মঙ্গলবার (২৫শে জুলাই) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ইতালির রাজধানী রোমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়।