এই শতাব্দীর দেখি সারা দেহে জ্বর
থেকে থেকে বারে বারে কেঁপে উঠে থরথর।
জীর্ণশীর্ণ চিন্তাশীল উদ্ভাবনী মনটা যে তার
নিজের উদ্ভাবনে উল্লসিতা নিজেই বারবার।
কি জানি কি ছাই বানায়, এতে কি লাভ অবনিপতির
কিছুদিন পরপর তাই আসে জ্বর ধরণীর।
ওর গাঁয়ে দেখ শিশির ঝরে অবিরল
শিশির তো নয় যেন, সাগরের জল।
কখনো হারায় শিশির বন্যার জলে
কখনো অশ্বনী হয়ে কাঁপে ধরাতলে।