রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আ ল মা মু ন রি ট ন

  • রুগ্ন শতাব্দীর কবিতা
  • ২০২৫-০১-০৪ ২২:৩৫:৩২

অভ্যন্তরে ভগবান যখন বিভোর ঘুমে  
বাহিরে তখন ঈশ্বর ভক্তের রক্তবৃষ্টি।  
জখমি শরীর থেকে নুয়ে পড়ে রং
সেই রং-ও দেবতার মেলা বিশ্বজুড়ে। 
 
আমার কলমেও কিছু শব্দ আহত,  
কিছু মরে-পচে-গলে গেছে বহু আগে।  
কিছু শব্দ ধুঁকছে, কিছু লড়ছে এখনও—  
যদি এই রক্তক্ষরণ শেষে মুক্তি মেলে! 
 
অযাচিত নয়, আহত কলমেই লিখলাম,  
ঈশ্বর, তোমার বর্ণজ্ঞান যদি থেকে থাকে,  
তবে রক্তচক্ষু মেলে হলেও পড়ে নিও  
আমার লেখা—এই রুগ্ন শতাব্দীর কবিতা।

 


এ জাতীয় আরো খবর