বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • প্রিয় কলমের বিষন্ন কালিরঙে
  • ২০২৫-০১-০৪ ২২:৩২:১৮

প্রিয় কলমের বিষন্ন কালিরঙে
আজ শেষবারের মত লিখছি - '২০২৪'-
আজকের পর হতে বর্তমানের সময় লিখায়
আর কখনোই কোনদিনই কেউই তা লিখবে না,
বলবেও না আর।
ঝরা পাতার মত  
শুকনো নিথর মাটিতে শরীর মেলাবে
নিশ্চিহ্ন হবে তারপর, ---
তবুও সম্ভাবনার নতুন সূর্য 
হৃদয় অতলে রাখবে প্রতি নিমেষের অনুক্ষণ
বিগত বছরের দিন,  বহতা পথিবীর -
ধুলো ঢাকা -'২০২৪'  - প্রতি হৃদয়ের 
রক্তস্রোতী স্পন্দনে  শত সহস্রবার 
বছর শুরুর স্বাগতিক নিশ্বাসে মিশে রবে,
সূর্যাস্তে
সূর্যোদয়ে
বর্ষা - বসন্তে
আনন্দ-বিষাদে 
শুরু এবং শেষের জীবন কাব্যে।

 


এ জাতীয় আরো খবর