সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

ভোলাহাট সীমান্তে বিজিবি’র হাতে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-০১-০৩ ১৯:৩৫:১১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ নাজমুল হোসেন নাজিম(২৩) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার(৩ জানুয়ারী)সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোররাত তিনটার দিকে ভোলাহাট বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিত্বে সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কের উপর অভিযান চালায়।অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোলাহাট সীমান্ত দিয়ে মাদক পাচার সম্ভাবনার খবর পাবার পর অভিযান পরিচালনার পরিকল্পনা করে নির্দেশনা দেয়া হয়। এ ঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান অধিনাক।

এ জাতীয় আরো খবর