চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-০১-০৩ ০৯:৪৫:২৬
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহওে ট্রেনের ধাক্কায় ইব্রাহীম খলিলুল্লাহ(২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন কর্তৃপক্ষ,রেলওয়ে ও সদর থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার(২ জানুয়ারী) বিকাল পৌনে চারটার দিকে ষ্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মহাডাঙ্গা এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচরগামী ৭৮০ ডাউন ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় মাথায় ও হাতে আঘাত পেয়ে ঘটনাস্থলে আহত হয় ইব্রাহীম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
ইব্রাহীম খলিলুল্লাহ জামালপুরের মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে সূত্রগুলে।
চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার মো.ওবাইদুল্লাহ বলেন, স্থানীয়রা প্রথমে বিষয়টি জানতে পারে। তাঁরা ওই যুবককে হাসপাতালে নিয়ে যাবার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার প্রস্তুতিকালে তাঁর মৃুত্য হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, স্থানীয়রা ঘটনাটি সদর থানায় জানালে পুলিশের একটি দল ঘটনাটি সম্পর্কে খোঁজ নেয়। নিহতের বড়ভাই মোরাদুজ্জামানের সাথে যোগাযোগ করে ইব্রাহীম সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
রেলওয়ে পুলিশের (জিআরপি) চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন ফাঁড়ি ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী স্থানীয়দের নিকট থেকে ঘটনা সম্পর্কে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজশাহী জিআরপি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়ধীন বলেও জানান তিনি।