দাগনভূঞা (ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা বাদামতলী স্পোর্টিং ক্লাবের আয়োজনে টাউন ফার্মেসী গোল্ডকাপ ক্রিকেট টুনার্মেন্ট উদ্বোধন হয়েছে।
সোমবার বিকালে খেলার উদ্বোধন করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান।
বাদামতলী স্পোর্টিং ক্লাবের সদস্য আব্দুল্লাহ আল ফয়সালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াছিন সুমন, সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মানবকল্যাণ সোসাইটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাহার প্রমুখ।
খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় স্ট্রাইকার স্পোটিং ক্লাব বনাম ইয়াং স্টার অংশগ্রহণ করে।