তোমার -
হাত ধরিতে ভাল্লাগে না
পা ধরিতে ভাল্লাগে না
ভাল্লাগে তোমার মন
আমার-
ইচ্ছে করে তোমার সাথে
থাকি সারাক্ষণ।।
তোমার-
মন ভাঙিতে ভাল্লাগে না
কষ্ট দিতে ভাল্লাগে না
ভাল্লাগে তেমারই মুখ
তুমি দিও একটু সুখ।
আমার -
পৃথিবীতে তুমি হলে
সবার চেয়ে আপন।।
জানি তোমায় পাবো নাকো
মাটির পৃথিবীতে
ডাকি তোমায় দিবানিশি
আমার কাব্যগীতে।
তোমায়-
ঘৃণা করতে ভাল্লাগে না
মান করিতে ভাল্লাগে না
ভাল্লাগে-
তোমার কাছে আসতে
তোমায় ভালো বাসতে।
আমায় -
কষ্ট দিলে বন্ধু তুমি
রাখবো না জীবন ।।