বুধবার, জুন ১০, ২০২৬

কিউবানরা জিমি কার্টারকে ‘কৃতজ্ঞতার সাথে’ স্মরণ করবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-৩০ ১৯:১৪:৩৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিউবার নেতা মিগুয়েল দিয়াজ-ক্যানেল। এক শোক বার্তায় তিনি বলেন, ‘কিউবানরা জিমি কার্টারকে ‘কৃতজ্ঞতার সাথে’ স্মরণ করবে। ১০০ বছর বয়সে জিমি কার্টার স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।  
দিয়াজ-ক্যানেলের সোশ্যাল মিডিয়ার এক পোস্টের উদ্ধৃতি দিয়ে হাভানা থেকে এএফপি জানায়, তিনি পোস্টে বলেছেন, ১৯৭৭-১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালীন কার্টার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে এবং কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমাদের জনগণ কৃতজ্ঞতার সাথে সম্পর্কের উন্নতির জন্য তার সেই প্রচেষ্টাকে স্মরণ করবে।’

 


এ জাতীয় আরো খবর